ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  বার্তায় বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মায়া (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার আব্দুলপুর Read more

ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে
ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে

সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালকসহ বিভিন্ন Read more

কাঁচা রাস্তার জন্য যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ!
কাঁচা রাস্তার জন্য যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ!

নাটোরের লালপুর উপজেলার অবহেলিত ইউনিয়ন হিসেবে পরিচিত কদিমচিলানের দাঁইড়পাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখচিলান পর্যন্ত কাঁচা রাস্তা যেন আজও সভ্যতার Read more

উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র
উল্লাপাড়ায় ১১৮ প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ চিত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত হয়েছে অভাবনীয় উন্নয়ন কার্যক্রম। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মোট ১১৮টি প্রকল্প Read more

বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক
বান্ধবী নিয়ে সমুদ্র সৈকতে গিয়ে দুর্ঘটনার শিকার যুবক

বান্ধবীকে নিয়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ফাহিম (২১) নামে এক যুবক। শনিবার (১৮ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন