টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে এক দিনমজুরের স্ত্রীকে নিজের স্ত্রী দাবি করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক মেম্বারের বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযুক্ত নাজিম উদ্দিন মন্ডল সদর উপজেলার ১০ নম্বর হুগড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নাজিম উদ্দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষিণ ধুলবাড়ী এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালান। এ সময় তিনি শহিদুলের স্ত্রী রেখা বেগমকে নিজের স্ত্রী দাবি করেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরের দরজা ভেঙে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে যান।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় গৃহবধূর দুই ছোট সন্তান উপস্থিত ছিল। সন্তানদের সামনে থেকে তাঁদের মাকে ছিনিয়ে নেওয়ার সময় তারা কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনার পর থেকে ওই নারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের।স্থানীয় বাসিন্দারা জানান, মেম্বারের এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা দ্রুত ওই নারীকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মেম্বার নাজিম উদ্দিন মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের টানা আন্দোলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের টানা আন্দোলন

শিক্ষক নিয়োগের দাবিতে গত বুধবার (১৬ জুলাই) থেকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে টানা কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) Read more

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ Read more

লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
লোহাগাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে Read more

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ
৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: Read more

শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি, ড্যাফোডিলের শিক্ষক বরখাস্ত
শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি, ড্যাফোডিলের শিক্ষক বরখাস্ত

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন