হরমুজ প্রণালি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে দেশটির বিপ্লবী এই বাহিনী জানায়, প্রণালিটি তাদের নৌবাহিনীর ‌দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালি এখন দৃঢ়ভাবে আইআরজিসির নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে এ অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আইআরজিসি।বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি এখন পুরোপুরি এবং চূড়ান্তভাবে ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার ভোর থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা তেল আবিব ও ওয়াশিংটনের দাবিকে ভুল প্রমাণ করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, ইরানের হামলার সক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। আইআরজিসি এই দাবিকে ‘প্রচারণা’ বলে অভিহিত করেছে।বিবৃতিতে আইআরজিসি বলেছে, বুধবার ভোর থেকে নৌবাহিনী ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৮৯তম পর্যায়ের অংশ হিসেবে পাঁচটি বড় ধরনের এবং ব্যাপক অভিযান চালিয়েছে। এসব অভিযানে কাদির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।আইআরজিসি জানিয়েছে, প্রথম হামলায় সংযুক্ত আরব আমিরাতের জলসীমা ও দ্বীপে অবস্থিত একটি সামুদ্রিক কাঠামোর ওপর স্থাপিত মার্কিন বাহিনীর দুটি ‘আর্লি ওয়ার্নিং’ বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেম অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের মধ্যাঞ্চলে ‘অ্যাকুয়া ১’ নামের অবৈধ ইহুদিবাদী শাসকগোষ্ঠীর একটি তেলবাহী ট্যাংকারকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ওই ট্যাংকারে আগুন ধরে যায়।বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সীমানার বাইরে মার্কিন বাহিনীর একটি গোপন সমাবেশস্থলে বিপুল সংখ্যক ড্রোন এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার পর মার্কিন নৌবাহিনীর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মানামার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন
দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন

ইতালির মিলানের পাদোভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি যুবক। অভিযোগ উঠেছে মোঃ নিরব নামের যুবক এক বাংলাদেশি দম্পতিকে দীর্ঘদিন Read more

সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা
সরকারি প্রতিষ্ঠানের ভবন নিজেদের দাবি করে ব্যানার টানালো ববি শিক্ষার্থীরা

অবকাঠামো উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে ২৪ আগস্ট Read more

শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ
জুলাই অভ্যুত্থান: সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ

দিন যত এগোতে থাকে ছাত্রদের আন্দোলন ততই ভিন্নমাত্রা পেতে থাকে। তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার কোটা আন্দোলনে ছাত্রদের দাবিকে উপেক্ষা Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমলেও, শুক্রবার (১৮ জুলাই) শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিন সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন