নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর এ আবেদন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।চিঠিতে শাপলাকে প্রতীক হিসেবে নানা ব্যাখ্যা তুলে ধরে দলটি। পাশাপাশি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনের কমিশনের ব্যাখ্যার বিপক্ষেও যুক্তি তুলে ধরা হয়।এতে বলা হয়, সম্প্রতি মাঠপর্যায়ে সব যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর এবং নিবন্ধনের সব শর্ত প্রতিপালন করার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত ২০ সেপ্টেম্বর কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকায় শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এ কারণে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়া যাবে না।আবেদনে আরও বলা হয়, নির্বাচন কমিশনের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত এবং এমন বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। নির্বাচন কমিশনের এমন একরোখা কার্যকলাপে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয় এবং একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও সব দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ প্রশ্নবিদ্ধ হয়।আবেদনপত্রের শেষে বলা হয়, সার্বিক বিবেচনায় কমিশন প্রয়োজনীয় সংশোধনী এনসিপির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা থেকে যেকোন একটি প্রতীক বরাদ্দ করবে বলে আশা করছি। এক্ষেত্রে নির্বাচন কমিশন পূর্বের স্বেচ্ছাচারী ও একরোখা মনোভাব পরিত্যাগ করবে। যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে কমিশনের আগ্রহ জনমনে প্রশ্নবিদ্ধ না হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের এক Read more

কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার
কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার

নেইমার এবং ইনজুরি এই দু’টি শব্দ যেন হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। ইনজুরির কারণে ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে Read more

বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

দুবাই-আবুধাবির শেয়ারবাজারে ধস, বিলীন হলো ১২০ বিলিয়ন ডলার
দুবাই-আবুধাবির শেয়ারবাজারে ধস, বিলীন হলো ১২০ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। যুদ্ধ শুরুর পর Read more

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'আশঙ্কামুক্ত' বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন