চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. জাগির হোসেন।বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার টানেল চত্বর এলাকায় পিএবি সড়কে নিজ উদ্যোগে জমে থাকা ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের ওপর ও পাশে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি তৈরি হয়। দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির বাসিন্দারা চরম অস্বস্তিতে ছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।মো. জাগির হোসেন আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী। তিনি বলেন, ‘এ সড়কটি ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজারের বিকল্প একটি ব্যস্ত সড়ক। দীর্ঘদিন ধরে ময়লা পড়ে থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। একজন সচেতন নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকেই পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।’ স্থানীয়রা তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে সড়কের ওপর ময়লার স্তুপ পড়ে থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ময়লা অপসারণের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে।পথচারী মো. মুছলেহ উদ্দিন বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। ময়লার দুর্গন্ধে হাঁটা দায় হয়ে গিয়েছিল। অনেক সময় রাস্তার পাশ দিয়ে চলতেও ভয় লাগত। এখন পরিষ্কার হওয়ায় স্বস্তি লাগছে। এমন উদ্যোগ নিয়মিত হলে এলাকাবাসীর ভোগান্তি কমবে।’ এর আগে, বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাশের চাতরী চৌমুহনী বাজার কমিটির পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় এক বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ শেষ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগেই অপসারণ করা হলো।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটের কালাই উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। Read more

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, Read more

যশোরে সড়ক যেন মরণফাঁদ
যশোরে সড়ক যেন মরণফাঁদ

পিচের ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিনদিন এসব খানাখন্দ বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলে এসব Read more

যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের নাম, পরিচয় ও অভিযোগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড Read more

বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

গেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়।‎বুধবার (৭ মে) দুপুরে জেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বাগেরহাট জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন