জয়পুরহাটের কালাই উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্বল্প সুদ ও সহজ শর্তের আশ্বাসে ঋণ গ্রহণ করলেও পরবর্তীতে চক্রবৃদ্ধি সুদ ও জরিমানার কারণে অনেক শিক্ষক-কর্মচারী চরম সংকটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।জানা যায়, উপজেলায় বর্তমানে সংস্থাটির মোট সদস্য সংখ্যা ৪৪০ জন। এসব সদস্যকে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। এর বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা। খেলাপি ঋণের জেরে এ পর্যন্ত ৩৪ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক বর্তমানে কারাগারে রয়েছেন।ভুক্তভোগী শিক্ষকরা জানান, স্বল্প বেতনে সংসার পরিচালনা, সন্তানদের লেখাপড়া ও পারিবারিক প্রয়োজনে তারা কালব থেকে ঋণ নিতে বাধ্য হন। ঋণ নেওয়ার সময় স্বল্প সুদের কথা বলা হলেও বাস্তবে ঋণের সুদ ও শর্তে ব্যাপক অমিল রয়েছে। অভিযোগ রয়েছে, ঋণগ্রহীতাদের নিয়মিত হিসাব বিবরণী বা পাসবই দেওয়া হয় না। ফলে কত সুদ কিভাবে যোগ হচ্ছে, তা তারা জানতে পারছেন না।ভুক্তভোগীদের আরও অভিযোগ, কিস্তি পরিশোধে সামান্য দেরি হলেই সুদের ওপর অতিরিক্ত জরিমানা আরোপ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই উকিল নোটিশ ও মামলা দেওয়া হয়েছে। এতে শিক্ষক সমাজে ভয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।কালবের চেয়ারম্যান ও শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ঋণ কার্যক্রম মাসিক সুদের ভিত্তিতে পরিচালিত হয়। নিয়মিত কিস্তি পরিশোধ না করলে গঠনতন্ত্র অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ যোগ হয় এবং বাধ্য হয়ে আইনি ব্যবস্থা নিতে হয়।উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেলে কালবের ঋণ কার্যক্রম তদন্ত করা হবে। তবে আদালতে বিচারাধীন বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ নেই।এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার Read more

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। Read more

তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা
তেঁতুলিয়ায় টানা দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা

ভোরের কনকনে ঠান্ডা আর হালকা কুয়াশার আবরণে শনিবার (১০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সকালে শীতের দাপট Read more

অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি

দীর্ঘ ১০ মাস পর অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইটে থাকা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ Read more

আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন