অবৈধ অটোরিকশা ও সিএনজির দখলে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের মহাসড়ক ও উপসড়কগুলো। ফলে দিন দিন তীব্রতর হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। একসময় শুধু ঈদ বা বিশেষ দিনগুলোতে যানজট তীব্র আকার নিলেও এখন তা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।সরেজমিনে দেখা যায়, ভালুকা বাসস্ট্যান্ড এলাকা, হাসপাতাল সড়ক, পাঁচ রাস্তার মোড়, গফরগাঁও রোড ও মধ্যবাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘ সময় ধরে যানজট লেগেই থাকে। বিশেষ করে পশু হাসপাতাল রোড, পাচঁ রাস্তার মোড়, মধ্য বাজার এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।স্থানীয়দের অভিযোগ, অবৈধ অটোবাইক ও সিএনজির অনিয়ন্ত্রিত চলাচলই এই যানজটের মূল কারণ। নিষেধাজ্ঞা থাকলেও বেকারত্বের অজুহাতে তা কার্যকর করা হচ্ছে না। পাশাপাশি অদক্ষ চালকরা ট্রাফিক আইন অমান্য করে যেখানে-সেখানে গাড়ি পার্কিং, প্রতিযোগিতামূলক ওভারটেকিংসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন।এছাড়া পৌরসভার বিভিন্ন উপসড়কে রাস্তা ও ড্রেন নির্মাণকাজ, ভাঙাচোরা সড়ক এবং সড়কের পাশে যত্রতত্র দোকানপাট গড়ে ওঠায় যান চলাচল আরও ব্যাহত হচ্ছে। ফলে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।অভিযোগ রয়েছে, শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে অটোরিকশার গ্যারেজ ও চার্জিং স্টেশন গড়ে তুলেছে একটি অসাধু চক্র। তারা বিদ্যুতের মিটারের মাধ্যমে অবৈধ সংযোগ দিয়ে এই ব্যবসা পরিচালনা করছে। এর পেছনে কিছু অসাধু ট্রাফিক পুলিশ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।ভুক্তভোগী যাত্রী মাছুম বলেন, মেজর ভিটা থেকে বাসস্ট্যান্ডে যেতে আগে ৫ থেকে ১০ মিনিট লাগতো, এখন সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট। প্রতিদিনের এই যানজট আমাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।এদিকে যানবাহনের চাপ বাড়ায় ট্রাফিক ব্যবস্থাপনাও ভেঙে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহরবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে।এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন, মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু যানবাহন আটক করা হয়েছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।সচেতন মহল বলছেন, সমন্বিত উদ্যোগ, কঠোর নজরদারি ও আইনের সঠিক প্রয়োগ ছাড়া ভালুকার এই দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানে অন্তত নয়জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে Read more

‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’
‘যুদ্ধ বন্ধে প্রস্তুত নয় ইরান, তবে আলোচনা চলছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরান এখনো কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য পুরোপুরি Read more

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!
কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন!

সকাল হলেই ছোট ছোট ব্যাগ কাঁধে করে দল বেঁধে স্কুলে যাওয়ার কথা নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। Read more

বিয়ের পর মানুষ কেন বদলে যায়? মনোবিজ্ঞান যা বলে
বিয়ের পর মানুষ কেন বদলে যায়? মনোবিজ্ঞান যা বলে

বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে প্রতিদিন একজন মানুষের সঙ্গে মানিয়ে চলতে হয়। বিয়ের আগে যে মানুষটি খুব হাসিখুশি ছিল, বিয়ের পর Read more

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন