উত্তাল মার্চের শেষ দিনে স্বাধীনতার চেতনায় আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে পাঠচক্রের সেরা পাঠকদের পুরস্কৃত করল কিশোরগঞ্জের আয়েশা-আফতাব-নাহার পাবলিক লাইব্রেরি। একই সঙ্গে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন, যেখানে নতুন প্রজন্মকে বইমুখী করার বার্তা প্রশংসা কুড়ায় উপস্থিত মহলে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের গাইটাল এলাকার আয়েশা-আফতাব-নাহার পাবলিক লাইব্রেরি সংলগ্ন চৌধুরী মহলে ‘আলোকিত সমাজ ও পাঠাগার’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লাইব্রেরির প্রতিষ্ঠাতা ফিরোজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক। প্রকৌশলী কামরুল হাসান বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ফারুকী, প্রফেসর আব্দুল গনি, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মুল্লা দুলু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন এবং বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন  প্রমুখ।আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে হলে ইতিহাস জানতে হবে, আর সেই জানার সবচেয়ে বড় মাধ্যম বই। বক্তারা আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে, যা একটি জাতির জন্য উদ্বেগজনক। তাই পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে পাঠাগারমুখী পরিবেশ তৈরি করতে হবে। একটি শক্তিশালী, সচেতন ও মানবিক সমাজ গঠনে পাঠাগার এবং পাঠচক্রের বিকল্প নেই বলেও তারা মত দেন।অনুষ্ঠানে পাঠচক্র প্রতিযোগিতায় সেরা তিনজন পাঠককে পুরস্কৃত করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ ও বইপ্রেমিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার হবে।তারা মনে করেন, একটি পাঠাগার কেবল বই রাখার স্থান নয়, এটি একটি আলোকিত সমাজ গড়ার কেন্দ্র। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে যদি নতুন প্রজন্ম বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, তবে ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ, সচেতন ও মানবিক। স্বাধীনতার মাসের শেষ প্রান্তে এমন আয়োজন জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে Read more

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না
১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর গ্রহণ করা হবে না।গতকাল মঙ্গলবার Read more

বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে
স্থগিত হওয়া আইপিএল শুরু ১৭ মে

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের লিগটি ১৭ মে পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন