চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জীবননগর উপজেলায় তেল পাম্পে ‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল বিক্রি বন্ধ করা হয়েছে। তবে কৃষকদের জন্য বিশেষ শিথিলতা রাখা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন, মজুদ নিয়ন্ত্রণ এবং অপব্যবহার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ফুয়েল কার্ড প্রদর্শন ছাড়া কোনো মোটরসাইকেল বা সাধারণ গ্রাহককে তেল দেওয়া হচ্ছে না।এর আগে গত রবিবার (২৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহারসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হবে না।তিনি আরও জানান, ৩০ ও ৩১ মার্চ ফুয়েল কার্ড বিতরণের সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ে সব আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এ কারণে কার্ড সংগ্রহের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।জেলার চার উপজেলার ২২টি তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম চালু থাকবে। অন্যদিকে, কৃষকদের জন্য ২৪ ঘণ্টা ডিজেল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।জ্বালানি তেল সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্নতা দেখা গেছে। জীবননগরের দু’টি পাম্পে ফুয়েল কার্ড ছাড়াই বাইকারদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায়। ফুয়েল কার্ডধারী অনেক বাইকার অভিযোগ করেছেন, কার্ড থাকা সত্ত্বেও তারা সিরিয়াল পাচ্ছেন না; অথচ কিছু ক্ষেত্রে কার্ড ছাড়াই তেল দেওয়া হচ্ছে।এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, জেলায় মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় নির্ধারিত সময়ে সবার মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে জ্বালানি তেল বিক্রিতে সাময়িকভাবে দুই দিন শিথিলতা রাখা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লক পাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ Read more

পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫
পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫

রাজবাড়ীর পাংশায় এক শিশু পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে পাঁচজনের অধিক Read more

যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। Read more

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের চারাবাড়ি ঘাট এবং দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Read more

লোহাগাড়ায় পারিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
লোহাগাড়ায় পারিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (৯ আগস্ট) ভোর Read more

শার্শায় ‘জিয়া খাল’ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
শার্শায় ‘জিয়া খাল’ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোরের শার্শা উপজেলার উলাশী ‘জিয়া খাল’ পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিলের সফরকে কেন্দ্র করে খালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন