দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন টালিউড অভিনেতা রাহুল। এই ঘটনার রেশ ধরে আবারও আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী লারা দত্তর সেই ভয়াবহ স্মৃতি। শুটিং চলাকালে সঠিক নিরাপত্তা ব্যবস্থার অভাব কীভাবে প্রাণঘাতী হতে পারে, লারার অভিজ্ঞতা যেন তারই এক জীবন্ত উদাহরণ।২০০৩ সালের সুপারহিট ছবি ‘আন্দাজ’-এর শুটিং চলছিল দক্ষিণ আফ্রিকায়।ছবির একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণ করা হচ্ছিল সমুদ্রের মাঝে পাথরের ওপর। সেই সময় লারা দত্ত সাঁতার জানতেন না। হঠাৎ একটি বিশাল সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে তাদের ওপর।লারা বলেন, আমি চামড়ার পোশাক পরেছিলাম।যা ভিজে পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। সাঁতার না জানার কারণে তিনি দ্রুত জলের তলায় তলিয়ে যাচ্ছিলেন।  ঠিক সেই সময় অক্ষয় কুমার নিজের জীবনের তোয়াক্কা না করে লারাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত সাঁতরে গিয়ে তিনি লারাকে টেনে ওপরে তোলেন। পরবর্তীতে সেটের অন্য সদস্যরা এগিয়ে এসে লারাকে পাড়ে নিয়ে যান এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।বেঁচে ফিরলেও, আজও জল নিয়ে আতঙ্ক দূর হয়নি লারার। ওই ঘটনার পর থেকে জলাশয় দেখলেই ভয় পেতেন তিনি। এর পরে অক্ষয় কুমারের সঙ্গেই ‘ব্লু’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন লারা। সেই ছবিরও অধিকাংশ শুটিং হয়েছিল জলের তলায়। সেই ছবির জন্যও বেশ আতঙ্কে ছিলেন লারা দত্ত। তখন অক্ষয় তাঁকে সাঁতার শেখার পরামর্শ দিয়েছিলেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: ইসি সানাউল্লাহ
ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন আছে। প্রবাসী ভোটাররা আমাদের মোট Read more

নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক
নিজের জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা করলো যুবক

পানিতে তলিয়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মনি নামের এক যুবক। তিনি ২ সন্তানের জনক এবং রবীন্দ্র Read more

ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে নেতানিয়াহুকে
ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে নেতানিয়াহুকে

ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সম্ভবত তাকে গ্রীসে নেয়া হতে পারে বলে ধারণা Read more

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩০ হাজার
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৩০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন ৩ লাখ ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন