যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্য মালামাল মালিক বিহীন অবস্থায় পাওয়া গেছে বলে এক প্রেস নোটে বিজিবি জানিয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিজিবি জোয়ানরা এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছেন বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।মাদকদ্রব্য বহনের দায়ে আটক দু‘জন হচ্ছেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।আটক মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় তিন হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ী, তিন কেজি জিরা, দুইটি মোবাইল ফোন, ছয় কেজি কিসমিস, পাঁচ হাজার ৭২৯টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্ত থেকে এই অবৈধ মালামাল আটক করা হয়েছে। আটকদেরকে যশোর কোতোয়ালি মডেল থানার মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এফবি সাগরকন্যা ট্রলার ও নিখোঁজ জেলে ইদ্রিস (৫০)-এর মরদেহ ভেসে এসেছে। তিনি কলাপাড়ার মধুখালীর বাসিন্দা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারানো চঞ্চলের লাশ ফিরল রাজশাহীতে
মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারানো চঞ্চলের লাশ ফিরল রাজশাহীতে

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন Read more

সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

ঢাকার সাভারে থানার কাছেই পরিণত হয়েছে এক ভয়ংকর ‘মৃত্যুপুরী’। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও Read more

এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি
এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি

ব্যাপক বিক্ষোভের পর নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমস জানিয়েছে, গতকালের তুলনায় আজকের Read more

ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি এ বৈঠকে  দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন।দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন