যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) কাছ থেকে ইহুদি শিক্ষক-কর্মীদের তথ্য চাওয়ার সরকারি উদ্যোগকে বৈধ বলে রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক। এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে।ফিলাডেলফিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেরাল্ড জে. প্যাপার্ট মঙ্গলবার (৩১ মার্চ) তার রায়ে বলেন, সমতা কর্মসংস্থান সুযোগ কমিশন (EEOC)-এর জারি করা সাবপোনাটি আইনসম্মত এবং তদন্তের স্বার্থে এটি প্রয়োজনীয়। আদালত পেন বিশ্ববিদ্যালয়কে আগামী ১ মে’র মধ্যে তাদের কাছে থাকা প্রাসঙ্গিক তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে।তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, “আমরা অ্যান্টিসেমিটিজমসহ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কর্মীদের ধর্মীয় পরিচয়ভিত্তিক তালিকা তৈরি ও ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রদান গোপনীয়তা ও প্রথম সংশোধনীর অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।”এই মামলার সূত্রপাত ২০২৩ সালে, যখন EEOC পেন বিশ্ববিদ্যালয়ে কর্মক্ষেত্রে ইহুদিদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে কমিশন বিশ্ববিদ্যালয়ের কাছে ইহুদি সংগঠনের সদস্যদের নাম, ফোন নম্বর, অভিযোগকারীদের তথ্য এবং সংশ্লিষ্ট কর্মসূচির বিবরণ চায়।বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের বিভিন্ন ইহুদি সংগঠন এই পদক্ষেপের বিরোধিতা করে জানায়, এতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তালিকা তৈরি করা হতে পারে, যা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কেউ কেউ এই পদক্ষেপকে নাৎসি জার্মানির সময়কার পদ্ধতির সঙ্গে তুলনা করেন।তবে বিচারক প্যাপার্ট এই তুলনাকে “অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক” বলে মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য ছিল সীমিত পরিসরে সম্ভাব্য ভুক্তভোগী বা সাক্ষীদের খুঁজে বের করা, এবং এতে কোনো প্রমাণ নেই যে এতে কারও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।রায়ে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় তাদের কাছে থাকা তথ্যই কেবল দিতে বাধ্য থাকবে; কোনো নির্দিষ্ট ইহুদি সংগঠনের সঙ্গে ব্যক্তির সম্পৃক্ততা প্রকাশ করতে হবে না।এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের তদন্ত ক্ষমতার সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে, এই ধরনের পদক্ষেপ সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর নজরদারি বাড়াতে পারে এবং ভবিষ্যতে অন্যান্য ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রেও একই ধরনের নজির তৈরি করতে পারে।অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্য তদন্তে সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে এ ধরনের তথ্য চাওয়া একটি প্রচলিত ও বৈধ প্রক্রিয়া।বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি যুক্তরাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি তদন্তের ধরন ও সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। Read more

সাজিদ হত্যা নিয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, সিআইডি বলছে ‘গুজব’
সাজিদ হত্যা নিয়ে ছাত্রদল নেত্রীর পোস্ট, সিআইডি বলছে ‘গুজব’

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়িয়ে সাজিদ হত্যাকে কেন্দ্র করে ফেসবুক স্টাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম। তবে Read more

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন দমন কমিশন (দুদক)। শেয়ারবাজারে Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান
সংবর্ধনা মঞ্চে প্লাস্টিকের চেয়ারে বসলেন তারেক রহমান

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত Read more

চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি
চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনায় কেটেছে বুধবার (২০ আগস্ট) দিনভর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাকরি ফেরতের দাবিতে সড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন