২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময় ভিনির দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কেউ। মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।কিন্তু মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত শটে গোল নিশ্চিত করে ইগর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক চমৎকার এক মুভ করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। আর তাতেই আক্রমণ-পাল্টা আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল ব্রাজিলই। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি।আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। আজ সোমবার Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

অনলাইনে জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড
অনলাইনে জুয়া খেলার অপরাধে যুবকের কারাদণ্ড

কক্সবাজারের পেকুয়ায় অনলাইনে 1xbet- এ জুয়ার খেলার অপরাধে মো: ইমরান (২৫) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ শুক্রবার(২৩ মে) বিকাল Read more

বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মেঘনায় জেলে নিখোঁজ
বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, মেঘনায় জেলে নিখোঁজ

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে । এই দুর্ঘটনায় Read more

থাইল্যান্ডের জনপ্রিয় একটি গ্রীষ্মকালীন খাবার ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’
থাইল্যান্ডের জনপ্রিয় একটি গ্রীষ্মকালীন খাবার ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’

শুরু হচ্ছে গ্রীষ্মকাল। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে ভোজন রসিকদের প্রিয় খাবারের তালিকায় অন্যতম জনপ্রিয় একটি খাবার আম। পৃথিবীর বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন