রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্যকে (২৫) হত্যার প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাস এলাকা উত্তাল হয়ে উঠেছে।মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ হত্যাকাণ্ডের প্রতিবাদে একাধিক মিছিল বের করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।দিনগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ছাত্রনেতারা রয়েছেন। এ সময় তাদের ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’ স্লোগান দিতে দেখা যায়।এছাড়া ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে যেতে দেখা গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীদের।মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যাযয়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তবে তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের পাশে তিন যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর ওপর হামলা করেন। এতে হামলাকারীরাও আহত হন। তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে। এ সময় পালিয়ে যান আরেক যুবক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক দুইজনের পরিচয় ও বিস্তারিত পরে জানানো হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা
বাকিতে পণ্য না দেয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেললো ক্রেতা

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার (১১ আগষ্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে Read more

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা কেন্দ্র করে বিমানবন্দর সড়কে থাকবে ভিআইপি মুভমেন্ট। যে কারণে বিমানবন্দর Read more

উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‘বিয়ে না করলে বিষ খাব’- প্রেমিকের বাড়ির দরজায় কলেজছাত্রীর অনশন
‘বিয়ে না করলে বিষ খাব’- প্রেমিকের বাড়ির দরজায় কলেজছাত্রীর অনশন

প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে হাতে বিষের বোতল আর হৃদয়ে অভিমানের আগুন নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন