মুন্সিগঞ্জ সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার পঞ্চসার চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় হিমেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা হলেও মালিক এস এম নুরুন্নবী তা ১২০ টাকায় বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া শাহজালাল স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মোহাম্মদ বাদলকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং পূর্ণিমা ফিলিং স্টেশনে মনিটরিং শেষে কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ আনসার ব্যাটালিয়নের একটি টিম।সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা নিয়ে বিশেষ বার্তা দিল মার্কিন দূতাবাস
ভিসা নিয়ে বিশেষ বার্তা দিল মার্কিন দূতাবাস

মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হবে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন Read more

সরকারি সেবায় ঘুষ-দুর্নীতির শিকার ৩১.৬৭ শতাংশ নাগরিক: জরিপ
সরকারি সেবায় ঘুষ-দুর্নীতির শিকার ৩১.৬৭ শতাংশ নাগরিক: জরিপ

গত এক বছরে যেসব নাগরিক সরকারি সেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে ৩১.৬৭ শতাংশ নাগরিক ঘুষ-দুর্নীতির শিকার হয়েছেন। সেখানে পুরুষ ৩৮.৬২ Read more

জন্মসনদ না থাকলেও টাইফয়েডের টিকা দেওয়া যাবে
জন্মসনদ না থাকলেও টাইফয়েডের টিকা দেওয়া যাবে

জন্মসনদ না থাকলেও টাইফয়েডের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী।বুধবার (০৮ অক্টোবর) Read more

খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!
খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সাথে ঝগড়া, যুবকের গলায় ফাঁস!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গরুর জন্য খড় কাটাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতন্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রান্ত দত্ত Read more

সিদ্ধিরগঞ্জ মাদকসহ গ্রেফতার ৫
সিদ্ধিরগঞ্জ মাদকসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে এক রাতেই পাঁচ মাদক কারবারিকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা Read more

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন