কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নাইকংছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।উপজেলা প্রশাসন সূত্র জানায়, গভীর রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী। পরে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠান। সেখানে গিয়ে কৃষিজমির টপ সয়েল কেটে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সত্যতা পাওয়া যায়।অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকে ক্যারিয়ার হারানো দিদার বলি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ব্যবহার এবং কৃষিজমির টপ সয়েল কেটে বিক্রির সঙ্গে জড়িত। পাশাপাশি লোকালয়ে অনুমোদনবিহীন করাতকল স্থাপনসহ বিভিন্ন পরিবেশবিধ্বংসী কার্যক্রম চালিয়ে আসছেন তিনি।তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডে ব্যবহৃত ডাম্পার ও ভারী যানবাহনের কারণে এলাকার গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো বা হামলার শিকার হতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।ইউএনও জানান, জব্দ করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযানে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন
আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল, যেভাবে রেজাল্ট জানবেন

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা Read more

তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা

ফুলের রাজ্য যশোরের গদখালির মাঠে মাঠে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ নানা ধরনের ফুল। এসব ফুল বাজারজাতও করা Read more

বৃষ্টি–ঠান্ডায় প্লাবিত তাঁবু, গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ
বৃষ্টি–ঠান্ডায় প্লাবিত তাঁবু, গাজায় ফিলিস্তিনিদের সীমাহীন দুর্ভোগ

ফিলিস্তিনের গাজায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি এখন তাঁবু ও ধ্বংসস্তূপের মাঝে শীত, বৃষ্টি আর প্রবল ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছেন। দুই বছর Read more

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার Read more

স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ
স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে ৪ দেশ

মধ্যপ্রাচ্যে যেকোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায় উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে রোববার ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, Read more

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শীতজনিত কারণে শিশু ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন