মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়নে সতর্ক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে অবৈধভাবে ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী, নিবন্ধন সনদ এবং মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা আইনসিদ্ধ নয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম হতে জরুরিভিত্তিতে নিবন্ধন সনদ নবায়নের আবেদন দাখিল করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এবং নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে শিগগির আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ফের সিটি কলেজ-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে Read more

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ
নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার Read more

গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা
গণমাধ্যম ও প্রযুক্তির হাত ধরে কৃষির নতুন সম্ভাবনা

‘কৃষি প্রযুক্তির উন্নয়ন একা যথেষ্ট নয়, সেটি মাঠ পর্যায়ে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ’—এই মন্তব্যের মধ্য দিয়েই Read more

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার (৩০ আগস্ট) দুপুরে Read more

পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত
পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত

পাবনা শহরের বড় বাজার এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা চারটি পাতি সরালি পাখি অবমুক্ত করেছেন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন