তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এটি ধ্বংস করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে তা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়। তবে ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।গত এক মাসে এ নিয়ে চতুর্থবারের মতো তুরস্কমুখী এমন হুমকি মোকাবিলা করল ন্যাটো। এর আগে ৪ মার্চ প্রথম একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছিল।ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, জোটভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সর্বদা প্রস্তুত।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য মুরাত ইয়েসিলতাস বলেন, ‘এটি আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক প্রবণতা।’এর আগে একাধিক ক্ষেপণাস্ত্র তুরস্কের পূর্বাঞ্চলের একটি অগ্রসর সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং দক্ষিণাঞ্চলের ইনসিরলিক ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় ন্যাটো ইতোমধ্যে তুরস্কে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।তবে ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: ব্লুমবার্গএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি Read more

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 
ইউসেপের চাকুরি ও উদ্যোক্তা মেলায় তাৎক্ষণিক চাকুরি পেলেন ৪৩০জন 

সিভি নিয়ে এলেই সুযোগ হচ্ছে তাৎক্ষণিক দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের সুযোগ। আর সেখান থেকেই মিলছে বহুল প্রত্যাশিত চাকুরি। বেকারত্বের Read more

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার
সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় Read more

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন