কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ-পূর্বচর পাড়াতলা গ্রামের এক সাদামাটা মানুষ আবু ছায়েদ (৫৩)। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে কৃষিকাজ করেই তাঁর জীবন চলে। তবে অভাবের তাড়নায় জীর্ণ শরীর নিয়ে প্রতিদিন ১০–১৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে তাঁকে শাকসবজি নিয়ে বাজারে যেতে হয়। একটি বাইসাইকেল কিনতে না পারায় চরম কষ্ট নিয়েই দিন কাটছে এই নিরহংকার কৃষকের।মৃত আব্দুল মান্নানের ছেলে আবু ছায়েদ ব্যক্তিগত জীবনে চিরকুমার। বন্ধুদের সাংসারিক টানাপোড়েন দেখে সংসারবিমুখ হয়ে একাকী জীবনকেই বেছে নিয়েছেন তিনি। নিজের পরিশ্রমে অর্জিত ফসলে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে দিনাতিপাত করেন। কোনোদিন কারও কাছে হাত পাতেন না বলে এলাকায় তাঁর এক বিশেষ পরিচিতি রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, নিজের জমির শাকসবজি বিক্রির জন্য উপজেলা সদরে আনতে যানবাহনে খরচ হয় ৫০–৬০ টাকা। অথচ মোট বিক্রি হয় মাত্র ১০০–১৫০ টাকা। যাতায়াত খরচ বাঁচাতে তাই বাধ্য হয়েই তিনি মাইলের পর মাইল পথ পায়ে হাঁটেন। দানশীল মানুষের কাছে তাঁর একটাই চাওয়া—একটি বাইসাইকেল, যা তাঁর দৈনন্দিন শ্রম ও কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, “আবু ছায়েদ খুবই সাদাসিধে প্রকৃতির মানুষ। নিজের পরিশ্রমে কোনো রকমে বেঁচে আছেন। শাকসবজি নিয়ে বাজারে যেতে তাঁর অনেক কষ্ট হয়। মাঝেমধ্যে গাড়িতে গেলে সবজি বিক্রির অর্ধেক টাকাই ভাড়ার পেছনে চলে যায়।”আবেগাপ্লুত কণ্ঠে কৃষক আবু ছায়েদ বলেন, “বাজারে যা কিছু আনি, তা বিক্রি করে শুধু খাবারের খরচটাই ওঠে। অল্প কিছু শাকসবজি নিয়ে যাই—কখনো বিক্রি হয়, কখনো হয় না। যদি কেউ একটি সাইকেল দিয়ে সহযোগিতা করতেন, তাহলে আমার কষ্টটা কিছুটা কমত।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এবং যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের Read more

মিরসরাইয়ে শিল্পনগর সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়
মিরসরাইয়ে শিল্পনগর সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

দীর্ঘ ঈদুল আজহার ছুটিকে আরও উপভোগ্য করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অসংখ্য মানুষ। আর ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা পেলেন ঈদ উপহার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ Read more

দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০

ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি Read more

বরিশাল হচ্ছে না বিপিএল
বরিশাল হচ্ছে না বিপিএল

এবারও হচ্ছেনা বরিশাল স্টেডিয়ামে বিপিএল-এর আসর। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসীর মনে Read more

রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন