ইরান ‘সম্মান দেখিয়ে’ যুক্তরাষ্ট্রকে আরও ২০টি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ওয়াশিংটন ডিসির উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার (৩০ মার্চ) সকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে এসব বড় তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ তারা আমাদের একটি উপহার দিয়েছে। ঠিক কীভাবে সংজ্ঞায়িত করব জানি না। তবে সম্মানের নিদর্শন হিসেবে ২০টি বড় তেলবাহী জাহাজ দিয়েছে, যা হরমুজ প্রণালি দিয়ে আসছে।ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ এবং তিনি মনে করেন শিগগিরই একটি চুক্তি হতে পারে। তবে তিনি স্বীকার করেন, চুক্তি নাও হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।ট্রাম্প বলেন, আমি ইরান বিষয়ে একটি সমঝোতা দেখতে পাচ্ছি। এটি খুব দ্রুত হতে পারে।প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষ—উভয় ধরনের আলোচনাই চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে ‘অনেক বিকল্প’ রয়েছে।ট্রাম্প দাবি করেন, ইরানে এখন একটি ‘নতুন নেতৃত্ব’ কাজ করছে, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আগে কখনও কাজ করেনি এবং তারা ‘খুবই যুক্তিসংগত আচরণ করছে।’ এর আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইরান প্রত্যাখ্যান করে জানায়, যুদ্ধবিরতি হলে তা তেহরানের শর্ত ও সময়সূচি অনুযায়ীই হবে।তবে ট্রাম্পের দাবি, ইরান তার প্রস্তাবের বেশিরভাগ পয়েন্ট মেনে নিয়েছে এবং তাদের আন্তরিকতা প্রমাণের জন্যই এই তেলবাহী জাহাজগুলো পাঠাচ্ছে।এদিকে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

গবি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত শিক্ষার্থীরা
গবি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত শিক্ষার্থীরা

ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনে গভীর সংকট সৃষ্টি করেছে। অনিয়মিত এবং দীর্ঘ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষা Read more

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা
ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি Read more

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদ আনন্দ শেষে ফিরতে হচ্ছে কর্মজীবনে। সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর পথে Read more

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য
আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের অগ্রগতি বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল Read more

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্ট ফেসবুকে, বাউফলে ছাত্রলীগের ৩ নেতা আটক
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্ট ফেসবুকে, বাউফলে ছাত্রলীগের ৩ নেতা আটক

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরেও পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন