রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরেও পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত হলেন, বগা ইউনিয়নের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), মৃত সৈয়দ হুমায়ুন কবীরের ছেলে ছাত্রলীগ কর্মী মো. তাসনিম (১৯), মৃত মো. রমেজ খানের ছেলে ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান (৩৪)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরই পুলিশের টনক নড়লে অভিযানে নামে। পুলিশ বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় Read more

৭ মাস পর বাবাকে কাছে পেয়ে অঝোরে কাঁদলো অপূর্বর ছেলে
৭ মাস পর বাবাকে কাছে পেয়ে অঝোরে কাঁদলো অপূর্বর ছেলে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টানা শুটিং শেষ করে গত বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বেশ Read more

গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো Read more

পত্রিকা: ‘তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার’
পত্রিকা: ‘তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার’

অর্থ সংকট তীব্র হওয়ায় চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার; সেই সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন