কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় জব্দ করেছে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ক্যাম্পের  বিজিবি সদস্যরা। ‎সোমবার (৩০ মার্চ) বিকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ‎​বিজিবি সূত্র জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ীর একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে।এই তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি ও একই দিনে সকাল ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলা অনন্তপুর ক্যাম্পের সদস্যরা যৌথ ভাবে পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।‎​অভিযান চলাকালীন সময়ে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয় পরে বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭ টি ​স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি ​সিল্ক শাড়ি: ৭৬টি শাড়ি, ৩ থান ​প্যান্টের কাপড় উদ্ধারকরা হয়।উদ্ধারকৃত এসব কাপড়ের মুল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।এ প্রসঙ্গে ‎​লালমনিরহাট-১৫ বিজিবি  ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল
ভূঞাপুরে ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ: সেদিন যা ঘটেছিল

মহান মুক্তিযুদ্ধের এক টার্নিং পয়েন্ট হিসেবে পরিচিত টাঙ্গাইলের ভূঞাপুরের ঐতিহাসিক জাহাজমারা যুদ্ধ। কালের বিবর্তন আর প্রবীণ মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে ধীরে ধীরে Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। নিউজ শনিবার (২৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই Read more

প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা Read more

নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান
নীলফামারীতে গণঅধিকার পরিষদের ৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল Read more

গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন