আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। একটি মোটরসাইকেলে দুজন এসে তাকে গুলি করেন। এরপর মোটরসাইকেলটি দ্রুত চলে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।সর্বশেষ তথ্যানুযায়ী, হাদিকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়।জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।’ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমরা শুনেছি, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেপালের জেন-জি
অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেপালের জেন-জি

আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে দেশটির জেন জি। Read more

ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে
ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা এবার বিএনপির মঞ্চে

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান একসময় আওয়ামী লীগে যোগ দিলেও বর্তমানে আবার বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের Read more

যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি
যুদ্ধবিরতিতে এখনো স্বীকৃতি দেননি আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি দেশটির প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির Read more

জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক
জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। দেশটির নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক Read more

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর Read more

‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’
‘ভারতের পত্রিকা আমার সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করেছে’

ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন