টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (৩০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিবুল ইসলাম শুভ। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে এক সেবাগ্রহীতা জানান, “প্রশাসনের এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসছে, জনমনে স্বস্তি ও নির্ভরতা ফিরে আসছে। আমরা সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছি।”এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ ৩০ মার্চ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পাচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার Read more

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই Read more

‌‘ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে’
‌‘ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সারাবিশ্বে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে Read more

লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ইসলাম লালপুর উপজেলার Read more

অটোরিকশার দখলে সড়ক, চলাচলে ভোগান্তি
অটোরিকশার দখলে সড়ক, চলাচলে ভোগান্তি

বর্তমানে যাত্রীর চেয়ে সড়কে অটোরিকশার সংখ্যা অনেক বেশি। অটোরিকশার জন্য কেউ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন না। সড়কে দ্রুতগতিতে চলাচল করায় Read more

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মনির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন