ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে। সূত্র বলছে, গ্রেফতার মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীর উপস্থিত ছিলেন ডিজিএফআই-এর এই আফজাল নাছের। জানা যায়, ডিজিএফআই-এর এই সাবেক পরিচালক ও লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই।প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এক-এগারো সরকারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনা জড়িত থাকার বিষয়ে বারবার সাবেক এই কর্মকর্তার নাম এসেছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ ও ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩
মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা মাষ্টার জাহিদ ও জহির নামে দুজন আহত হয়েছেন। এছাড়াও হামলা Read more

যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান

দেশে নানা ধরনের ষড়যন্ত্র চললেও যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত
সুনামগঞ্জে চিকিৎসক সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতালেই নয় জেলার Read more

এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।শুক্রবার (২৭ মার্চ) রাত Read more

আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি
আবারও বাবা হলেন কণ্ঠশিল্পী রুমি

দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। আজ আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন