ইরান যুদ্ধ চলতে থাকলে তা বিস্তৃত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। এর খেসারত পুরো পৃথিবীকে দিতে হবে বলে মনে করেন তিনি। ইস্তাম্বুলে সম্প্রতি অনুষ্ঠিত ‘স্ট্র্যাটকম সামিটে’ তিনি এই শঙ্কার কথা জানান বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।তুরস্কের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের’ প্রধান কালিন মনে করেন, কোভিড মহামারীর পর থেকে বিশ্ব নানা ধরনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সংকট ও ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে।তিনি বলেন, পাঁচ বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, তা এখনও অস্পষ্ট। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখনো ভোগাচ্ছে। গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে ঠিকই, কিন্তু সেখানে ইসরাইলের দখলদারিত্ব ও আইন লঙ্ঘন অব্যাহত রয়েছে।কালিন মনে করেন, বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় গত বছরের জুনে।ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ১২ দিন যুদ্ধ চলে ইরানের। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল।তুরস্কের গোয়েন্দা প্রধান বলেন, বর্তমানে এক মাস ধরে যে যুদ্ধ চলছে, আমরা তার মাঝামাঝি অবস্থায় রয়েছি।তার দাবি, ইরানে হামলা ঠেকাতে এবং যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে তুরস্ক জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।তুর্কি প্রেসিডেন্টের সতর্কবার্তার মতোই ইসরাইলের শুরু করা আঞ্চলিক যুদ্ধ দ্রুত বৈশ্বিক সংকটে পরিণত হচ্ছে। এটি এমন এক যুদ্ধ হয়ে উঠতে পারে, যার মূল্য ৮০০ পৃথিবীর কোটি মানুষকেই দিতে হবে।তিনি বলেন, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এই যুদ্ধ যেন যত দ্রুত সম্ভব শেষ হয়।ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বৈধ নয় বলে মনে করেন তুরস্কের গোয়েন্দা প্রধান। মধ্যপ্রাচ্যে ‘জোর করে নতুন বাস্তবতা তৈরির চেষ্টা চলছে’ বলেও দাবি করেন তিনি।তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি, যারা এই যুদ্ধ বাধিয়েছে, তারা ধ্বংস ও দখলদারিত্বের নীতির মাধ্যমে লেবানন, সিরিয়া, ফিলিস্তিনি ভূখণ্ড এবং অন্যান্য স্থানে নতুন বাস্তবতা তৈরির চেষ্টা করছে।কালিনের অভিযোগ, ইসরাইল সংলাপের পথ খোলার প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবিতে বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ
ইবিতে বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে মোট ৬৯২৪ জন শিক্ষার্থীর Read more

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ ১৫৫টি ঘরবাড়ি উচ্ছেদ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ ১৫৫টি ঘরবাড়ি উচ্ছেদ

গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।সোমবার Read more

আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

যশোরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
যশোরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ফারাজিপাড়া বিলের ধান ক্ষেতের পাশ থেকে পুলিশ Read more

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর Read more

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন