রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আটজন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, শহরের রিজার্ভ বাজার এবং সদর হাসপাতাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজনদের তল্লাশি করে মোট ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার আসামিরা সবাই রাঙ্গামাটি কোতয়ালী থানা এলাকার বাসিন্দা। তারা হলেন-  মসজিদ কলোনি এলাকার মোঃ বেলাল হোসেন (৩০), গীতাশ্রম কলোনি এলাকার মোঃ সাব্বির (২৭), রিজার্ভ বাজারের মোঃ আরিফ (২৩), রিজার্ভ মুখ এলাকার মোঃ ওমর ফারুক (২৪), সদর হাসপাতাল এলাকার মোঃ মেহেদী হাসান (৪০), রিজার্ভ বাজার (নদীর পাড়) এলাকার মোঃ হৃদয় (২০), শহীদ মিনার এলাকার মোঃ ওসমান (২৬) এবং মসজিদ কলোনির মোঃ আয়েছ (৩৩)।পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

পদ্মার এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়
পদ্মার এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ঢাই মাছ। মাছটির ওজন ২২ কেজি ৬০০ Read more

‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’
‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’

পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা
হাতিয়ায় স্পিড বোটের তেল ফুরিয়ে মাঝ নদীতে ১৭ যাত্রী আটকা

নোয়াখালীর হাতিয়ায় ১৭ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘সমুদ্র বিলাস’ নামের একটি স্পিড বোটের তেল শেষ হয়ে Read more

চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন