নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশু আরিয়া (৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৪৫ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। আরিয়া মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে। সোমবার (৩০ মার্চ) এই রিপোর্ট লেখা পর্যন্ত আরিয়ার সন্ধান মেলেনি।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরের রাফিয়া ও আরিয়া নামে দুই শিশু মহিষখোলা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৪টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর খেয়াঘাট এলাকায় চিত্রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন। রাফিয়া মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে। নিহত রাফিয়া ও নিখোঁজ আরিয়া দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শামসুজ্জামান জানান, গতকাল রবিবার সকাল সাত টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালালেও শিশু আরিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সম্মতিতে বিকেল সাড়ে তিন টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নিহত এমদাদুল ফরাজী (৩০) Read more

ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা
ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিবাহিত এক লোকের সঙ্গে পালিয়ে গেলেন একই বাড়ির দুই বউ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায়। Read more

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন Read more

শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়
শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়

ইসলামে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নানা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ইবাদত হলো ইতেকাফ। বিশেষ Read more

অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক
অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো গাড়ি যাতায়াত করে কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন