ইসরায়েলি এক ফুটবলারকে সামরিক পোশাকে দক্ষিণ লেবাননে গুলি চালাতে দেখা যাওয়ার ঘটনায় বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল-জাজিরা। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মেনাশে জালকা নামের ওই ফুটবলার ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটি মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছেন এবং গ্রেনেড নিক্ষেপ করছেন। ভিডিওটি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল চ্যানেল-১৪-তে সম্প্রচারিত হয় এবং পরে আল-জাজিরা সেটি যাচাই করেছে।জালকা ইসরায়েলি প্রিমিয়ার লিগের ক্লাব হাপোয়েল হাদিরা ক্লাবের হয়ে খেলেন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের একজন রিজার্ভ সদস্য।ভিডিওতে দেখা যায়, দক্ষিণ লেবাননের একটি আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর থেকে তিনি আরেক সেনা সদস্যের সঙ্গে গুলি চালাচ্ছেন। ঘটনাটি কবে বা ঠিক কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। এর আগে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে দীর্ঘ সময় ধরে অংশ নিয়েছিলেন জালকা; এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক কনেসেট সদস্য ডভ লিপমান। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ফুটবল মহল। এক ফিলিস্তিনি ফুটবল কর্মকর্তা এটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ভিডিওটি প্রকাশের পর আবারও ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। এর আগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ফিফা আইএফএ-কে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করলেও তাদের নিষিদ্ধ করেনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড
পিরোজপুরে ব্যবসায়ী হত্যা: ৬ জনের যাবজ্জীবন, ১ জনের ২বছরের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে Read more

জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল
জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল

তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন
সাটুরিয়ায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তর ৪ জন

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মহিলা সহ চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রাব্বির পিতা Read more

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, রাস্তায় বিক্ষোভ-অবরোধ
কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, রাস্তায় বিক্ষোভ-অবরোধ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আবারও বাধা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক’শ নারী-পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন