নীলফামারীর ডোমার উপজেলায় বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নীলফামারী-সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা ডোমার থেকে নীলফামারীগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। একই সঙ্গে বাসটিও সড়কের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান।খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনায় জড়িত বাস এবং ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ
শ্রীমঙ্গলে বালু লুট করতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ বিএনপি নেতা আটক, বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে বালু লুট করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও Read more

ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।সোমবার (০৭ জুলাই) স্থানীয় সময় ভোরে Read more

সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে আটক ১১

রাজধানীর সায়েদাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ Read more

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে Read more

মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার
মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার

মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন