মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মুজিবুর মাঝি মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাধন সরকারের গ্যারেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল হিজলা উপজেলায় বলে জানা গেছে।পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার মুজিবুর লৌহজংয়ের মাওয়া যাওয়ার উদ্দেশ্যে গ্যারেজ থেকে বের হয়ে নিখোঁজ  হন মুজিবুর। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল মিয়া রবিবার (২ নভেম্বর) সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার (৩ নভেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসী ওই খালে হাত পা-বাঁধা অবস্থায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহাগ জানান, ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করেছেন ইশরাক হোসেন
বিয়ে করেছেন ইশরাক হোসেন

বিয়ে করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।১০ অক্টোবর শুক্রবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। বিস্তারিত Read more

ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) Read more

কারখানার বর্জ্য ফেলে নদী ভরাট, তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল
কারখানার বর্জ্য ফেলে নদী ভরাট, তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল

দখল দূষণের গল্প ছাড়িয়ে গাজীপুর জেলার ভবানীপুর এলাকার এম এন ডায়িং, প্রিন্টিং এন্ড ওয়াশিং মিলস লিমিটেড কৃষি উৎপাদন ব্যহত করতে Read more

মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে আবারও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ Read more

আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

আগামী বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এবং সেগুলো শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Read more

ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১
ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন