হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন করে নিয়েছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেছেন অনেক অনুরাগী।কয়েক দিন আগে মিলানে অনুষ্ঠিত এক বড় আয়োজনে অংশ নেন প্রিয়াঙ্কা। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ অভিযোগ করেন, ডুয়া লিপা নাকি প্রকাশ্যে প্রিয়াঙ্কাকে এড়িয়ে গেছেন।ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু কেউ তাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না এমন মন্তব্যও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তেই এক নেটপ্রভাবী কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তার মতে, প্রিয়াঙ্কার জনপ্রিয়তাকে ব্যবহার করেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে, আবার তাকেই নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। এই মতের প্রতি সমর্থন জানিয়ে প্রিয়াঙ্কাও ভিডিওটিতে ‘লাইক’ দেন।তবে পরবর্তীতে আরও কিছু ভিডিও প্রকাশ পায়, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া ও ডুয়া লিপা কে একসঙ্গে বসে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই অস্কারের মঞ্চ সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন প্রিয়াঙ্কা, যা তার আন্তর্জাতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
