সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল। রোববার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যার আওতায় তারা মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের নারী প্রধানের নামে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।এ সময় বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগ সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম
সনের বদলি হিসেবে রদ্রিগোকে চাইছে টটেনহাম

টটেনহাম হটস্পারের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন দলটির ফরোয়ার্ড হিউং-মিন সন।  ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পরই ক্লাব Read more

আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল
আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাঁধা এলে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Read more

যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ Read more

ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান
ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ত্রাণ আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন