নড়াইলে তেল না পেয়ে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।রবিবার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু। তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।এর আগে শনিবার (২৮ মার্চ) রাত দুইটার দিকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।নিহত নাহিদ তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় পাম্পের কর্মী জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিহাদুল চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।মের্সাস তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত শনিবার রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে এসে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে বাকবিতÐায় জড়ান ট্রাক চালক। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। বাকবিতÐার পরও ওই ট্রাক চালক পাম্পেই এলাকায় অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে করে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় দ্রæত গতিতে ট্রাকটি তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলে পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ট্রাকচাপা দিয়ে হত্যা করে ট্রাকচালক পালিয়ে যায়।তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, “নাহিদ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত পলাতক রয়েছে। তবে, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।”নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, “খবর পেয়ে সরেজমিন এসেছি। অভিযুক্ত চালককে ধরতে কাজ করছে প্রশাসন। এছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ Read more

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিবরা বৈঠকে বসছেন আজ

প্রায় ১৫ বছর পর সরাসরি পররাষ্ট্রসচিব পর্যায়ের কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ
সিরাজদিখানে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, দুই আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ Read more

নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 
নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উদ্দীপনায় শুরু হলো ২০২৬। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির মানুষ এবারও Read more

মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে উচ্ছেদ করা হলো বৃহত্তর মিরপুর পাইকারী কাঁচাবাজার আড়তের অস্থায়ী স্থাপনা। শনিবার ৩০ (আগস্ট) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন