সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে তিনি ছিলেন আশ্রয়, সাহস আর আত্মত্যাগের এক অনন্য প্রতীক।  একদিকে মৃত্যু, অন্যদিকে দায়িত্ব—দ্বিধাহীন সাহসে মৃত্যুর মুখে দাঁড়িয়ে অন্তত ২০টি জীবন বাঁচিয়ে নিজেই হারিয়ে গেলেন না ফেরার দেশে। তার এই আত্মদান কাঁদিয়েছে গোটা দেশকে। এই মহান শিক্ষিকার বীরত্বে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আসিফ আকবর লেখেন, “দৌড়াও, ভয় পেও না আমি আছি। প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে।” অনিয়মের দেশের কথা স্মরণ করে আসিফ আকবর লেখেন, “অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহেরীন চৌধুরী।” তার ভাষায়, “নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমাণ করে মা, বাবা, শিক্ষক এই তিনে কোনো পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা, শোক পরিণত হোক শক্তিতে। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে, আমিন।” গত ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় কবলে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়; সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়। যেখানে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল; যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক Read more

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত হানে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ Read more

ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি Read more

নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক
নাটোরে ফুড অফিসারের কাছে চাঁদা নেওয়ার সময় ৫ লক্ষ টাকাসহ যুবক আটক

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে নাজমুল হাসান (৩৫) নামের এক চাঁদাবাজকে পাঁচ Read more

মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি
মামলায় জয় পেয়েছে গুগল, করতে হবে না বিক্রি

যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে না। তবে বাজারে প্রতিযোগিতায় Read more

শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি
শান্তির আশায় যুক্তরাষ্টে পৌঁছেছেন জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য রোববার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি জানিয়েছেন, সব পক্ষই যুদ্ধের দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন