লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। ২২ বছর বয়সী এ সেনা ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলের হয়ে যুদ্ধ করলেও তার আসল ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনে।আহত ৩ সেনার অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাাহিনী। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের অভিহিত করা হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর এ যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবানের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের সেনা পাঠাচ্ছে তারা।আর এসব সেনার ওপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। এর পাশাপাশি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে তারা।হিজবুল্লাহ জানায়, যতদিন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালাবে ততদিন তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।এরআগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল হিজবুল্লাহ। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়ে শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল ইসরায়েল। হিজবুল্লাহ এসবের জবাব না দিলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার তারা আবারও সক্রিয় হয়ে ওঠে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ডা. সায়েদুর রহমান

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব Read more

চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।রোববার (১৭ Read more

কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু
কিশোরগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২ লাখ ১৩ হাজার পশু

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো কিশোরগঞ্জের খামারিরাও ব্যস্ত হয়ে পড়েছে শেষ মুহূর্তের পরিচর্যায়। জেলার ১৩টি উপজেলায় খামারের কর্মচারী-মালিকরা Read more

বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা
বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি কি জমিদারি পেয়ে গেছে? Read more

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন