ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি কি জমিদারি পেয়ে গেছে? যাকে ইচ্ছা জেলে পাঠিয়ে দিচ্ছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলছে। বাংলাদেশ তো আলাদা দেশ।’বুধবার পশ্চিমবঙ্গে মিছিলে অংশ নিয়ে মমতা এসব কথা বলেন। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কলকাতার কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়। মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্যে ২২ লাখ মজদুর আছেন। তারা বাংলায় থাকলে অনেক ভালো থাকতেন। তাদের দিয়ে কাজ করাবে আর বাংলায় কথা বললেই জেলে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কেন? পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গ নয়?’বাঙালিদের ওপর অত্যাচার মানবেন না জানিয়ে মমতা বলেন, ‘ভারত সরকার ও বিজেপির এ আচরণে আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত ও মর্মাহত। ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে। সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করে যেখানে বিজেপি আছে, সেখানে পাঠিয়েছে। এতে পরিষ্কার বলা আছে, বাংলায় কথা বলে– এমন কাউকে সন্দেহ হলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও এমন হচ্ছে।’মমতা বলেন, ‘বাঙালিদের ওপর এত রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের? রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন করেছিলেন। ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জনগণমন-অধিনায়ক কি একজন বাঙালি লেখেননি?’ তিনি বলেন, ‘আমি বিহারে শুনেছি– ৩০ লাখ ৫০ হাজার ভোটার বাদ দিয়েছে। এসব করে মহারাষ্ট্র, দিল্লিতে বিজেপি জিতেছে। বিহারেও সেই পরিকল্পনা করেছে। বাংলাতেও পরিকল্পনা করছে। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়ব না।’পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কাজ করলে তাকে হঠাৎ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। নথিপত্র দেখানোর পরই জেলে নেওয়া হচ্ছে। তার বয়স্ক মা, স্ত্রী, বাচ্চাগুলোকেও নিয়ে যাওয়া হচ্ছে। কী অপরাধ করেছে তারা? বাংলা ভাষায় কথা বলেছে।’ তিনি বলেন, দিল্লিতে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।মমতা বলেন, ‘ভারতের যত স্বাধীনতা সংগ্রামী আছেন, তাদের মধ্যে ৭০ শতাংশ বাংলার লোক। যারা বাংলায় কথা বলতেন। দ্বিতীয় স্থানে আছেন পাঞ্জাবিরা। যারা ভারত স্বাধীন করেছেন, জাতীয় সংগীত দিয়েছেন, যারা জনগণমন-অধিনায়ক গেয়েছেন, আজ তাদের ওপর অত্যাচার? আজ এনআরসির নামে তাদের বাদ দেওয়া হচ্ছে?’এরপরই কঠোর ভাষায় মমতা বলেন, ‘আমি বাংলায় বেশি করে কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো।’ ধর্ম দেখে দেখে মানুষকে বাছা হচ্ছে বলে অভিযোগ মমতার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সিরাজদিখানে ঐতিহ্যবাহী কালীপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫৩২ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা রক্ষা কালীপূজা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত Read more

করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
করিডোর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেয়া না দেয়ার Read more

বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

১৫ এপ্রিল: নামাজের সময়সূচি
১৫ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করুন গুরুত্বসহকারে। বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন