পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দর্শনার্থীদের ভিড় জমেছে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কে। ঈদের লম্বা ছুটির কারণে এবারে লাখো দর্শনার্থীর সমাগম হয়েছে বলে নিশ্চিত করেছেন ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষ।খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ডুলাহাজারা সাফারি পার্কে ভিড় করে বিলুপ্তপ্রায় পশু-পাখি দেখতে। ঈদের দিন বিকেল থেকে কম করে হলেও লাখো দর্শনার্থীর সমাগম হয়েছে।সরেজমিন দেখা গেছে, শিশু-কিশোরসহ নানা বয়সের দর্শনার্থীরা ভিড়ে পুরনো রুপ ফিরে পেয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক। স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে প্রতিদিন আসছে দর্শনার্থীরা। সাফারি পার্কজুড়ে রয়েছে বাঘ, সিংহ, উল্টো লেজী বানর, লাম চিতা, হনুমান, উল্লুক, কালো শিয়াল, জলহস্তী ওয়াইল্ডবিস্ট, চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার হরিণ, প্যারা হরিণ, মিঠা পানির কুমির, ময়ূর, বনমোরগ, বন্য শূকর, তারকা কচ্ছপ, বানরসহ অসংখ্য বন্যপ্রাণী।পার্কে আসা দর্শনার্থীর বেশিরভাগই শিশু। তারা বন্যপ্রাণী দেখার পাশাপাশি মনের সুখে উপভোগ করছেন নান্দনিক বৃক্ষরাজির ফাঁকে ফাঁকে উন্মুক্ত বিচরণ করা হরিণ, খরগোশ, বানর। আবার অনেকের আকর্ষণের কেন্দ্রে ছিল বাঘ, সিংহ, জেব্রা জলহস্তী। এ ছাড়াও পার্কের বেষ্টনীর সামনে বিশাল এলাকা ঘিরে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে স্পর্ট। পিকনিক করার জন্য আলাদা জায়গা করা হয়েছে। ছোট বাচ্চাদের খেলার জন্য খেলনার ব্যবস্থাও করা হয়েছে।পার্কে ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থীর জানান, পার্কে নানা ধরনের পশু-পাখি দেখে বেশি মুগ্ধ হচ্ছে শিশুরা। বিশেষ করে বানরের সঙ্গে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। হাতির পিঠেও চড়ছে অনেকে।সাফারি পার্কে চট্টগ্রাম থেকে ঘুরতে এসেছে অন্তরা নামে এক নারী। সঙ্গে স্বামী-সন্তানও এসেছেন পার্কে। তিনি বলেন, পার্কের বিভিন্ন পশু-পাখি দেখে শিশুরা খুব উৎফুল্ল। পার্কে অনেক নতুন নতুন লাগছে। পরিবেশটা খুব সুন্দর। এছাড়াও অনেক নতুন পশু-পাখির দেখা মিলেছে।ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ঈদের দিন বিকেল থেকে দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে। যা অন্যান্যবারের তুলনায় অনেক বেশি। দীর্ঘ ঈদের বন্ধ হওয়ায় দর্শনার্থীর সংখ্যা বেশি। দর্শীনার্থীর আগমন আরো কয়েকদিন অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, পার্কে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রতিটি বেষ্টনীতে নিরাপত্তা রক্ষী রয়েছে। তারা দর্শনার্থীদের সার্বক্ষণিক দৃষ্টি রাখছে। ঈদের দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত  শিশু-কিশোরসহ দুই লক্ষাধিক দর্শনার্থী আগমন ঘটেছে।  রোববার পর্যন্ত দর্শনার্থীদের আগমন অব্যাহত থাকবে।চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, ঈদ উপলক্ষে ডুলাহাজারা সাফারি পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও কাজ করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ
এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি Read more

লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!
লক্ষ্মীপুরে শহিদ জিয়া স্মৃতি সংসদ’র অনুষ্ঠানে অতিথি দুই আ.লীগ নেতা!

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি বাজারে শহিদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই নেতা। বিশেষ অতিথির Read more

ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন