রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ এক প্রেমিক যুগলকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ওই যুগলকে ‘অন্তরঙ্গ অবস্থায়’ দেখতে পেয়ে আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।আটককৃতদের মধ্যে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং অপরজন বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্রী।এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।তিনি জানান, ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি জোরদার করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। তিনি বলেন, ‘আমরা Read more

শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!
শ্রমিক লীগ নেতা থেকে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক!

বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার আওতাধীন চাটমোহর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির পাবনা জেলা শাখার সভাপতি Read more

ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ইউক্রেনে ফের হামলা জোরদার করায় মার্কিন ও রাশিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদার করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন