কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নারীর নাম শামসুন্নাহার (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে। স্বজনরা তাঁর পরনের কাপড় ও শারীরিক গঠন দেখে মরদেহটি শনাক্ত করেন। পরে তাঁর পিতা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন।পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে তিতাস নদীর তীব্র স্রোতে তলিয়ে যান শামসুন্নাহার। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তখন তাঁর সন্ধান পাননি। শনিবার দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর সেতুর নিচে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।শামসুন্নাহার দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। মানসিক অসুস্থতার কারণে ২০১৬ সালে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।হোমনা থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিতাস নদীর তীব্র স্রোতের কারণে তিনি ভেসে এখানে এসেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে মানুষের ঢল
বিজয় দিবসে সাতকানিয়ায় জামায়াতের যুব র‍্যালিতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের Read more

প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ Read more

পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’
পত্রিকা: ‘১/১১ জমানার ভোট: বাড়তি ব্যালট ছাপার অভিযোগ, কাঠগড়ায় যারা’

১/১১ পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে আওয়ামী লীগকে জেতানোর অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু নিয়ে সরকারি Read more

ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন
ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন

গাজায় ইসরায়েলি আগ্রাসন-বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু-নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবি Read more

১৪ বছর ধরে শয্যাশায়ী পারুল ফিরতে চান স্বাভাবিক জীবনে
১৪ বছর ধরে শয্যাশায়ী পারুল ফিরতে চান স্বাভাবিক জীবনে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব অলিনগর (বিশ্বটিলা) গ্রামের পারুল আক্তারের জীবন যেন এক দীর্ঘ দুঃসহ লড়াইয়ের নাম। মাত্র ৪০ বছর বয়সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন