পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।রেলওয়ে সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি ক্রসিংয়ের কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ালে সেখানে কর্মরত পুলিশ সদস্য সোহেল রানাসহ অন্য সদস্যরা নিচে নামেন। হঠাৎ ট্রেনটি ছেড়ে দিলে অন্য সহকর্মীরা দ্রুত উঠতে পারলেও সোহেল রানা ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে পড়েন। এই অবস্থায় প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনটি যখন চাটমোহর স্টেশন অতিক্রম করছিল, তখন ক্লান্ত হয়ে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন।চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ায় সোহেল রানার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের সদস্যরা চাটমোহরে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন।চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ সময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর ভারসাম্য রাখতে না পেরে তিনি স্টেশনে পড়ে যান।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ সদস্য ট্রেনেই ডিউটিরত ছিলেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর রেলওয়ে পুলিশ এসে তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বাবর
১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি।রবিবার Read more

দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ
দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। Read more

১ জুন বাজারে আসছে নতুন নোট
১ জুন বাজারে আসছে নতুন নোট

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১ জুন Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা
রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন Read more

আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
আমতলীতে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লক পাড় এলাকায় নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন