যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত এবং অবস্থানের মেয়াদ নির্ধারণের পূর্ণ ক্ষমতা থাকে প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার হাতে।দূতাবাস বলেছে, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কিনা এবং কতদিন সেখানে অবস্থান করতে পারবেন, তার শর্তাবলি নির্ধারণ করেন সংশ্লিষ্ট প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। অর্থাৎ, ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন।পোস্টে আরও বলা হয়, পারমিটের মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কাজে (যেমন: টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা) জড়িত হওয়া গুরুতর অপরাধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ফলে ভবিষ্যতে ওই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।মার্কিন দূতাবাস স্পষ্ট জানায়, সঠিকভাবে ভিসা ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে দেশটিতে অবস্থান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসার ওপরই পরবর্তী ভিসা প্রাপ্তি বা ভ্রমণের সুযোগ নির্ভর করে।সম্প্রতি ভিসা জালিয়াতি এবং অতিরিক্ত সময় অবস্থানের বিষয়ে কড়াকড়ি আরোপের অংশ হিসেবেই দূতাবাস থেকে নিয়মিত বিরতিতে এমন সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির
ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির

‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের Read more

চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষার্থীর হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে Read more

মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত
মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার Read more

ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 
ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা মডেল Read more

গৌরনদীতে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা
গৌরনদীতে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী উপজেলার বিভিন্ন সড়কে এখন এক মারাত্মক ঝুঁকির নাম হয়ে উঠেছে বৈদ্যুতিক খুঁটি। যানবাহনের গতি কমে যাওয়ার পাশাপাশি Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন