চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।  এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।রাষ্ট্রপতি ৩১ শে মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন
ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে বিতর্ক কেন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনে শেখ মুজিবকে নিয়ে ছিল একমুখী ইতিহাস তৈরির প্রচেষ্টা। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর এক Read more

গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
সুদানে নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে।  আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ড্রাফটের Read more

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন