মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার একটি লুকের দুটি ছবি ফাঁস হয়ে ভাইরাল হয়েছে। পাশাপাশি আরেকটি লুক নিজেই প্রকাশ করেছেন শাকিব খান। সেটি সিনেমাটির ফার্স্টলুক।সিনেমাটির পরিচালক আজমান রুশো জানান, আজ (২৮ মার্চ) শনিবার শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে প্রকাশ হয়েছে ‘রকস্টার’র ফার্স্টলুক।আজমান রুশো বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুক আমরা দেখাবো। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান। তিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করছি।’বর্তমানে মালয়েশিয়ায় এই সিনেমার শুটিং চলছে। শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। গতকাল শুটিং সেটের একটি ক্লিপ ফাঁস হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে উত্তেজনা ছিল তুঙ্গে।আজ অফিশিয়াল লুক প্রকাশের পর ভক্তরা বলছেন, এটিই শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
