জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন।ভারতীয় সংবাদ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পর পর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। এসময় এই আহত ও নিহতের ঘটনা ঘটে।ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং- সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জোজিলা পাসে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও জানিয়েছেন তিনি।ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্টে গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানিয়েছেন জোজিলা পাসের পরিস্থিতি তিনি নিজে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। আরও বলেছেন, নিকটবর্তী কারগিল জেলার জেলাপ্রশাসক এবং সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে জরুরিভিত্তিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।ধসগুলো ঘটেছে জোজিলা পাসের জিরো পয়েন্ট থেকে মিনিমার্গ এলাকার মধ্যে এবং এর জেরে বিপুল পরিমাণ তুষার ও পাথর জমা হয়েছে মহাসড়কের এই অংশে। এই পাথর আর তুষার সরাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের।জিতেন্দ্র সিংয়ের এক্সবার্তায় বলা হয়েছে, নিহত এবং আহতের সবাইকে উদ্ধার করা করা হয়েছে এবং আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাছান মাহমুদ দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন
হাছান মাহমুদ দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭২২ কোটি টাকা লেনদেন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের Read more

মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ
মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের Read more

ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে যে অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের মুখ্য সংযোগসূত্র হিসেবে Read more

ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী
ঈদে ৩ দিনের সফরে নিজ বাড়িতে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের এক সরকারি সফরে নিজ বাড়িতে আসছেন। সফরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) Read more

লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) Read more

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলার মোকারিমপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন