চারদিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা সফর। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।প্রটোকল অফিসারের দেয়া তথ্যানুযায়ী,  রাষ্ট্রপতি ২৮ মার্চ শনিবার দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর ২টায় পাবনা সার্কিট  হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন।পরদিন ২৯ মার্চ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।রাষ্ট্রপতি ৩১ শে মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব
ওমরাহ পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব

পবিত্র ওমরাহ পালন  করতে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা সৌদি আরব যান। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন