গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঈদ পুনর্মিলনীরও আয়োজন করা হয়। শুক্রবার (২৭ মার্চ) কালিয়াকৈর গার্লস স্কুল মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়।এসব অনুষ্ঠানের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “গাজীপুর-১ আসনের জনগণ সঠিক নেতৃত্ব নির্বাচন করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মজিবুর রহমান একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে। দলীয় ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান তার বক্তব্যে বলেন, “আমি এই সংবর্ধনাকে সম্মান হিসেবে নয়, বরং দায়িত্ব হিসেবে গ্রহণ করছি। গাজীপুর-১ আসনের প্রতিটি মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকল ভেদাভেদ ভুলে আমরা যদি একসাথে কাজ করি, তাহলে এই এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”অনুষ্ঠান শেষে ঈদ পুনর্মিলনী ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশগ্রহণ করেন উপস্থিত নেতাকর্মীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে

গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ Read more

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক Read more

মিরপুরে পাড়া মহল্লা হোটেল রেস্তরায় বিক্রি হচ্ছে মৃত মুরগী
মিরপুরে পাড়া মহল্লা হোটেল রেস্তরায় বিক্রি হচ্ছে মৃত মুরগী

রাজধানীর মিরপুর-আশুলিয়া বেরিবাঁধের গুদারাঘাট এলাকায় কার-ওয়াশিং সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরেই মরা মুরগী বেচা-বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি মিরপুরের গুদারাঘাট বেরিবাঁধ সংলগ্ন Read more

তিন দিনেও ফিরেনি কেউ, শোকে কাতর পাঁচ পরিবার
তিন দিনেও ফিরেনি কেউ, শোকে কাতর পাঁচ পরিবার

ভোরের আলো ফোটেনি তখনো। প্রতিদিনের মতোই নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন পাঁচ জেলে। কিন্তু সেই সকাল আর পাঁচটা সকালের মতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন