নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগরের বাড়ি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামে।বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেটকারের সাথে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তার চালক সাগর হোসেন মারা যান। এসময় প্রাইভেটকারে থাকা নোমান তরফতার নামে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ওসি আরও জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। সেই সাথে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি নিরপেক্ষ: প্রেস সচিব
সরকার জুলাই অভ্যুত্থানের সব অংশীদারের প্রতি নিরপেক্ষ: প্রেস সচিব

জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর Read more

প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার
প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার

দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ ইতিহাস রচনা করেছেন। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডে ইনিংসে ৫০ বা Read more

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। Read more

বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার

রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের এক বৃদ্ধ। অত্নাহত্যার ১৪ দিনের মাথায় সোমবার সাকালে বাঘা Read more

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত Read more

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন