আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা, ১ সেপ্টেম্বর সকালে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং সব মহানগর জেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা। ২ সেপ্টেম্বর দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা, ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর মহানগর, জেলা-উপজেলায় মৎস্য অবমুক্তকরণ, একই দিন সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া প্রতিযোগিতা এবং ৫ সেপ্টেম্বর গোলটেবিল বৈঠক।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ঈদের ছুটিতে বাড়িতে আসা গাছে ঝুলন্ত পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(৯ এপ্রিল) বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের Read more

২৪ জুলাই: নামাজের সময়সূচি
২৪ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিয়ে অধ্যাদেশ জারি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও Read more

গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর Read more

কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও
কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান উপহার: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

যুক্তরাষ্ট্রে তীব্র রাজনৈতিক বিভাজনের মধ্যেও কাতারের বিমান গ্রহণ করা বিষয়ে নিজের পক্ষে অনেককে যুক্ত করতে পেরেছেন ট্রাম্প যেটাকে তার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন