খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, মোবাইল ব্যাংকিং এজেন্ট তহিদুল ইসলাম রাত ৩টার দিকে দেয়াড়া ঘাট এলাকায় তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে।এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে সাগর নামে তাদেরই এক সদস্য গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তহিদুল ইসলামও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সাগরের বাড়ি দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে। ঘটনার পর বাকি দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। এখনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি
গোপালগঞ্জে ৪ হত্যা মামলা, আ.লীগের ৬ হাজার কর্মী আসামি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় ৪ দিনের মাথায় ৪টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার Read more

অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক
অবৈধ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো গাড়ি যাতায়াত করে কক্সবাজার, বান্দরবান, টেকনাফসহ দেশের Read more

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৪ মে) বিএসএফের এক Read more

দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার
দেশে ৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

দেশে গত তিন মাসে বেড়েছে বিদেশি ঋণ । বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯৩ Read more

চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার
চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন